বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘এসইএল’ লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sel

আওয়ার ইসলাম: দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি. (এস ই এল) একুশে বইমেলা বুলেটিন- ২০১৬ লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর পান্থপথের এসইএল সেন্টারে এই লেখক সম্মাননা অনুষ্ঠিত হয়।

দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও ভাষাসৈনিক সাবির আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জীবনের লক্ষ্য কবি-সাহিত্যিক হওয়া নয়। ডাক্তার-ইঞ্জিনিয়ারও নয়। সত্যিকারের মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ হলেই আপনি বিজয়ী হবেন।’

দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়ালের বলেন, ‘কবি-লেখকরা ইতিহাসের সাক্ষী। তারা মানুষের জন্য কাজ করেন। চিত্ত ও বিত্তের সমন্বয়েই প্রকৃত মানুষ। বিত্তের পেছনে ছোটা মানুষের সংখ্যা অনেক। তবে একমাত্র কবি-লেখকরাই চিত্ত এবং বিত্তের সমন্বয় ঘটাতে পারেন।’

[caption id="attachment_22808" align="alignnone" width="822"]01 সম্মাননা নিচ্ছেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক কবি রোকন রাইয়ান[/caption]

অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতিবীদ ও কলামিস্ট ড. মোঃ মিজানুর রহমান, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের  নির্বাহী পরিচালক ও গবেষক এম আর মাহবুব, কবি, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক, লেখক আবৃত্তিকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক কামরুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে ৭ তরুণ লেখকে সম্মাননা দেয়া হয়। এরা হলেন, কবি মুহিববুল্লাহ জামী, গল্পকার আবিদ করিম মুন্না, গল্পকার লেখক আমানুল্লাহ নোমান, কবি ও সাংবাদিক জিয়া হক, কবি ও সাংবাদিক রোকন রাইয়ান, কবি আলাউদ্দিন আদর ও আমির সোহেল।

সভায় কুইজ বিজয়ী শতাধিককে বই উপহার দেয়া হয় এবং লেখকদের ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়।

ডিএস

02