রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

ইসলামী আন্দোলন কাতার কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_qatarআওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির ২০১৭-১৮ সেশনের অভিষেক অনুষ্ঠান রাজধানী দোহার রমনা হোটেলে অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও মুহাম্মাদ নুরুল্লাহ মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফের সহকারী মহাপরিচালক ড. শায়খ জসিম উদ্দিন নদভী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আন্দোলন, একটি বিপ্লব, একটি ইতিহাস। তাই এই আন্দোলনের সকল দায়িত্বশীল কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা সৃষ্টি করতে হবে।

ইসলামের দাওয়াত নিয়ে প্রতিটি আদম সন্তানের কাছে যেতে হবে। উত্তম আদর্শের মাধ্যমে সকল মানুষের অন্তরে স্থান করে নিতে হবে। তবেই আমাদের বিজয় অর্জন করা সহজতর হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা শায়খ এমদাদুল্লাহ, মাওলানা আবদুল হালিম, মাওলানা গোলাম রাব্বানি বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের সভাপতি অধ্যাপক এ কে এম আমিনুল হক, মাওলানা এরশাদুল্লাহ।

বক্তব্য রাখেন আন্দোলনের সহ সভাপতি মাওলানা জসিমউদ্দিন, মাওলানা আবদুল বাতেন, সেক্রেটারি হাফেজ মাওলানা ত্বহা সিদ্দিকী, মুহাম্মাদ কামরুল হাসান, মাওলানা আব্দুর রহমান ফারুকী। উপস্থিত ছিলেন মাওলানা ওয়ালিউল্লাহ ,হাফেজ এহসানুল হক, মুহাম্মাদ ওয়ালিউল্লাহ, হাফেজ এমদাদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন কারী নুর মোহাম্মদ ,কারী মুহাম্মাদ উল্লাহ, হাফেজ আইনুল আরেফিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ