
রোকন রাইয়ান
মানুষের বিনোদনের পাশাপাশি আত্মার খোরাক দেয় ইসলামি সঙ্গীত। আল্লাহর স্তুতি আর রাসুলের গুণগানে ভরপুর থাকে সঙ্গীতগুলো। গানের বিকল্প হিসেবে ধার্মিকসহ আধুনিকদের কাছেও এখন ইসলামি সঙ্গীতের প্রশংসা শোনা যায়। মুখে মুখে ফেরে জুনায়েদ জামশেদ, মাহের জাইন, আতিফ আসলাম কিংবা দেশের মুহিব খান ও কলরব।
গত বছর ইসলামি সঙ্গীতে অনেকগুলোই আলোচনা তুলেছে। আসুন দেখে নেই কোন সঙ্গীতগুলো মনের খোরাক জুগিয়ে সারা ফেলল ভক্তদের মধ্যে।
উম্মাতি
৭ ডিসেম্বর বিমান দুর্ঘটনায় নিহত পপুলার সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদের নতুন গান উম্মাতি। প্রকাশ পায় গত বছরের মে মাসে। বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিলের পছন্দের তালিকায় শীর্ষে আছে গানটি।
গানটির প্রথম কলি এমন
ম্যায় তো উম্মাতি হো এইশা হে উমাম
করদে মেরে আ’কা আব নজরে করম
ম্যা তো বেসাহারা হো দামান ভি খালি
নাবিও কি নাবি তেরে শান হে নিরালি
সঙ্গীতটি ইউটিউবে এ পর্যন্ত দেখেন 2,424,401 জন। কমেন্ট করেছেন ২,২০৮ জন।
দাস্তান ই মুহাম্মাদ
দেশীয় সঙ্গীতে মুহিব খান জনপ্রিয় নাম। ২০১৫ সালের শেষ দিকে অনলাইনে প্রকাশ পায় তার দাস্তান-ই-মুহাম্মাদ। দীর্ঘদিন বিরতির পর নতুনটি সঙ্গীতটি বেশ চমক হিসেবে ভক্তদের কাছে আসে। সঙ্গীতটি প্রচলিত নিয়মের বাইরে একটি ভিন্ন আঙ্গিক তৈরি করেছে। এটিতে তিনি নবী মুহাম্মদ সা. এর পুরো জীবন যুক্ত করেছেন। সুরে সুরে উপস্থাপন করেছেন বিশ্বনবী সা. কে। যা ভক্তদের মধ্যে অন্যকরম আলোড়ন তুলেছে।
সঙ্গীতটি মুহিব খান তার নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছিলেন। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল না থাকলেও বিভিন্ন চ্যানেল থেকে এটি শেয়ার করা হয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষ এটি দেখেছেন।
আসসালামু আলাইকুম
লন্ডনের অ্যাওয়াকিং রেকর্ডস থেকে প্রকাশিত কিশোর শিল্পী হারিস জে’র সঙ্গীত আসসালামু আলাইকুম সারা বছর ছিল আলোচনায়। যদিও এটি ২০১৫ সালের আগস্টে ইউটিউবে আপলোড করা হয় কিন্তু ২০১৬ পুরোটাজুড়ে ভক্তদের নাড়িযে গেছে। ফেলেছে অন্যরকম সাড়া।
সঙ্গীতটির কথা ও সুর হৃদয়গ্রাহী। সাথে চিত্রকল্পটাও অসাধারণ। ভিডিওতে দেখানো হয়েছে সালাম এক পরম শান্তির উচ্চারণ। যা ঝগড়া ও ফ্যাসাদকে মুহূর্তেই চুকিয়ে দিতে পারে। তৈরি করতে পারে মেলবন্ধন। সাক্ষাতে মহ