বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নামাজের সময় মসজিদে হারামের পাশে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

No Makkah Entryদিদার শফিক: নামাজের সময় মক্কার মসজিদে হারামের পাশে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি ট্রাফিক পুলিশ।

এ নিষেধাজ্ঞায় নামাজের সময় মসজিদ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়াকে বারণ করা হয়েছে।

তবে ৬ শ্রেণির লোক এ নিষেধাজ্ঞার আওতাধীন নন। এদের ব্যতীত আর কেউ নিষিদ্ধ সময়ে মসজিদে হারামের পাশে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পাবে না।

ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ, জানাযা বহনকারী, উদ্ধারকর্মী, বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাগণ,  অসুস্থ-অপারগ ব্যক্তি(মাজুর) ও মসজিদে হারামের কাজে নিয়োজিত ব্যক্তিগণ নিষিদ্ধ সময়েও নিজ নিজ গাড়ি নিয়ে মসজিদের সীমানায় প্রবেশ করতে পারবে।

সূত্র: কুদরত ডটকম।

এআর