রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

’কওমি মাদরাসায় কোনো সন্ত্রাসী নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_masud

ফরিদপুর:  ‘বাংলাদেশের কোন কওমি  মাদরাসায় কোনো সন্ত্রাসী নেই। কওমি মাদরাসা কোন সন্ত্রাসী প্রজনন কেন্দ্র নয়, এখন সরকারের বিশ্বাস এসেছে। এমন কি মার্কিন রাষ্ট্রদূতসহ  বাংলাদেশে দায়িত্বরত বিভিন্ন দেশের  রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রধানগণের মাদরাসা সর্ম্পকে তাদের সন্দেহ দুর হয়েছে।

ফরিদপুরে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ঐতিহ্যবাহী শোলাকিয়া সর্ববৃহৎ ঈদ জামায়াত পরিচালনাকারী খতিব ও ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ একথা বলেন।

তিনি রবিবার সকালে শরিয়তপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রহমানিয়া মাদরাসায় এক মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, কওমি সনদের স্বীকৃতি হেফাজতের আমির আল্লামা আহমাদ শফি সাহেবের নেতৃত্বে খুব শিগগির হবে। এ ব্যাপারে বাংলাদেশের ৭০ভাগেরও বেশি আলেম একমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন ওলামায়ে কেরাম কওমি সনদ যেভাবে চান সেভাবেই দেয়া হবে।

তিনি শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ পাকের মেহেরবানীতে দুই পুলিশ সদস্যের শাহাদাৎ বরণের বদৌলতে হাজার হাজার মুসল্লি রক্ষা পেয়েছে। তারা জীবন দিয়ে আগেই জঙ্গিদের প্রতিহত করতে শাহাদাৎ হয়েছে।

রহমানিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল খায়ের সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাড়িয়ার মাঠ মাতরাসার মোহতামিম মুফতি আঃ রহিম, ঈদগাহ মাদরাসার মোহতামিম মাওলানা তলহাসহ উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার প্রধানগণ।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ