মাওলানা লিয়াকত আলী। বিদগ্ধ আলেম, গবেষক লেখক ও সাংবাদিক। শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতার সাথে জড়িত দুই দশক ধরে। বর্তমানে তিনি মাদরাসায়ে দারুর রাশাদের শিক্ষা সচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক নয়া দিগন্ত-এর সিনিয়র সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন। দাওয়াত ও তাবলিগের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক এবং বহুমুখী গবেষণা। আসন্ন ইজতেমা উপলক্ষ্যে তার সঙ্গে আওয়ার ইসলামের পক্ষে কথা বলেন, মাওলানা আবদুল্লাহ আশরাফ। তাদের আলাপচারিতায় উঠে এসেছে দাওয়াত ও তাবলিগের নানা দিক।
আওয়ার ইসলাম : তাওয়াত ও তাবলিগ দ্বারা দীনের কতটুকু হচ্ছে বলে মনে করেন?
মাওলানা লিয়াকত আলী: যারা মুসলিম তাদের মধ্যে দীনের অনুভূতি ও আমলের আকাঙ্ক্ষা জাগিয়ে তো করা যে জরুরি। এ ব্যাপারে দাওয়াত ও তাবলিগ অবদান সবচেয়ে বেশি। এই হিসাবে দাওয়াত ও তাবলিগ যথেষ্ট কাজ করছে।
আওয়ার ইসলাম : তাবলিগের ছয় উসুল দীনের উপর চলার জন্য কী যথেষ্ট?
মাওলানা লিয়াকত আলী : তাবলিগের জন্য ছয় উসুল যথেষ্ট তা কখনো বলা হয় নি। বলা হয়েছে এই ছয়টা উসুল কেউ যদি আমল করে পুরো দীনের উপর তার জন্য সহজ। এ গুলো শুরু। এমন কিছু মৌলিক বিষয় নির্ধারণ করা হয়েছে যে, এর উপর কেউ যদি আমল করে, তবে অন্য বিষয়গুলো মান্য করা সহজ হয়। এটাই পুরো দীন বা এগুলোর উপর আমল করা যথেষ্ট বলার সুযোগ নেই। কেননা এখানে যাকাতের কথা নেই। এখানে জিহাদের কথা নেই। দীনের অপরিহার্য অনেক বিষয়ই এখানে নেই। তাহলে যথেষ্ট বলার সুযোগ কোথায়? কোন মানুষের যখন ঈমান সহিহ হয়ে যায়, দৈনন্দিন জীবনের সুন্নাত সহিহ হয়ে যায়, তখন তার মধ্যে দীনের প্রতি আগ্রহ তৈরি হয়। তার মধ্যে মুসলমানের পারস্পরিক যে সম্পর্ক রক্ষা করা আবশ্যক তা সহিহ হয়ে যায়। এই কথা বুঝানোর জন্য তাওয়াতে তাবলিগে পূর্ণাঙ্গ না। বরং সহায়ক।
আওয়ার ইসলাম : অনেকেই ইসলাম সম্পর্কে ভালোভাবে না জেনে সাধারণ মজলিসে বয়ান করে। এ বিষয়টি কিভাবে দেখেন?
মাওলানা লিয়াকত আলী : যতটুকু জানে ততটুকু বয়ান করে। এমন তো না উনি যে বিষয় জানে না সে বিষয় বয়ান করে। তা তো বয়ান করে না। তাতে অসুবিধার কি আছে? বক্তা যে বিষয়ে জানে শ্রোতা কিছুই জানে না, বা কম জা