শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মাওলানা মুহিউদ্দীন খান সংখ্যা প্রকাশ করল ‘হেরার জ্যোতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

herar_jotiআওয়ার ইসলাম: মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর স্মরণে স্মারক সংখ্যা প্রকাশ করেছে ‘ত্রৈমাসিক হেরার জ্যোতি’।  মাওলানা মুহীউদ্দীন খানের সফল কর্মময় জীবনের এক খণ্ড চিত্র ওঠে এসেছে এ স্মারক সংখ্যাটিতে।

মাওলানা মুহিউদ্দীন খান  বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, শীর্ষস্থানীয় আলেমে দীন, মাসিক মদীনা সম্পাদকসহ বহুমুখী প্রতিভা ও কর্মতৎপর সম্মোহনী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামি সাহিত্য-জগতে সাহিত্যের জমিদার হিসেবেই সমধিক পরিচিত। তিনি আশি বছর বয়সে ২৪ জুন ২০১৬ শনিবার বিকেল সোয়া ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার সফল কর্মময় জীবন ও কীর্তিকে  মুদ্রিত অক্ষরে প্রকাশ করার প্রয়াশ এ স্মারকগ্রন্থ।

বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিবিদ, প্রবীণ সাংবাদিকসহ ঘরে-বাইরের অনেক বিশিষ্টজনের লেখা স্থান পেয়েছে স্মারকটিতে। শীর্ষ আলেমদের মধ্যে লিখেছেন আল্লামা শাহ আহমদ শফী, মহিউসসুন্নাহ মাহমুদুল হাসান, নূর হোসাইন কাসেমী, জুনায়েদ বাবুনগরীসহ অনেকে। লিখেছেন কবি আল মাহমুদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গোলাম মাওলা রনি সৈয়দ মোঃ রেজাউল করিম [পীর সাহেব], আবদুল লতিফ নেজামীসহ বিশিষ্ট রাজনীতিবিদগণ।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আযহার আলী আনোয়ার শাহ, মোস্তফা আজাদ উবায়দুর রহমান খান নদভী, মোহাম্মদ আবদুল গফুর, নঈম নিজাম [সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন], ড. আ ফ ম খালিদ হোসেন, শরীফ মুহাম্মদ, মুহিউদ্দিন আকবর, মাসুদ মজুমদারসহ প্রবীণ ও তরুণ আলেম লেখক, সাংবাদিকদের অনেকেই লিখেছেন। ১১২ পৃষ্ঠার স্মারকটির মূল্য ৫৫ টাকা।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ