রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মিয়ানমারে ক্ষমা পেলেন ৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

myanmar_bangladesh_border_mapআওয়ার ইসলাম: মিয়ানমারে সাজা ভোগরত ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তাদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর টেকনাফের কাছে মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মিয়ানমারে সাজা ভোগ করছিলেন তাঁরা। দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করায় তাদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ছয় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের ফেরত পাঠানো হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ