ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) কর্তৃপক্ষ। দুই দেশের সামরিক সংঘাতের আশঙ্কা মাথায় রেখে সীমান্তের কাছের বাসিন্দাদের গুরুত্ব দিয়ে এ আদেশ পালনের জোর তাগিদ দেওয়া হয়েছে।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি পারমাণবিক শক্তিধর দেশ একের পর এক শাস্তিমূলক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে যুদ্ধের আশঙ্কা সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র হচ্ছে। খবর জিওটিভি নিউজের।
আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক শুক্রবার (২ মে) স্থানীয় সংসদে বলেন, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সà¦
