গাজীপুর প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং যুব আন্দোলনের নগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শুক্রবার (১৩ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী এলাকার কাচ্চি ডাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি যুবনেতা ইলিয়াস হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সেক্রেটারি মুফতি হোসাইন আহমদ ও নগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মণ্ডল।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নগর এবং বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।
এসএইচ/