শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে যেকোনো অভিযোগের বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়েছেন এই নেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেরদাউসুর রহমান জানান, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার পরদিন এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন সময়ে একটি বিশেষ মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে। রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে ফেরদাউসুর রহমান বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। এ কারণে ফ্যাসিস্টদের দেওয়া ৪৬টি মামলার পাশাপাশি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় পলাতক জীবনও কাটাতে হয়েছে তাকে।

তিনি বলেন, ‘আমি যদি কোনো অপরাধে লিপ্ত থাকি কিংবা অপরাধ করে থাকি, তাহলে দেশে আইন আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অন্যথায় ব্যক্তি, সরকার ও রাষ্ট্র—কেউই নিরাপদ থাকবে না। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়েই তিনি অনুষ্ঠান শেষ করেন। ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ