রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শরণার্থীকে লাথি মারা সেই নারী সাংবাদিকের তিন বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hangary_womenআওয়ার ইসলাম: সার্বিয়ার সীমান্তে সিরীয় শরণার্থীদের ছবি তুলতে গিয়ে এক শরণার্থীকে লাথি মেরেছিলেন হাঙ্গেরির এক নারী সাংবাদিক। দেশটির আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। -বিবিসি

পুলিশ বেষ্টনী ভেঙে গত বছরের ১৫ সেপ্টেম্বর হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে শরণার্থীরা পালানোর চেষ্টা করে। পেট্রা ল্যাসলো নামের সেই নারী সাংবাদিক সেখানে ছবি তুলতে যান।  তিনি এ সময় পালানোর চেষ্টাকালে দুই শরণার্থীকে লাথি দিয়ে ফেলে দেন। সেই দুই শরণার্থীদের মধ্যে একটি ছোট মেয়েও ছিল।

বিচারক ইলেস নানাসি বলেন, লাসলোর আচরণ ছিল সামাজিক মূল্যবোধের পরিপন্থী। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাস যে আইনজীবীর সাহায্য নিয়েছিলেন, বিচারক তার ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। আদালতে শুনানির সময় মাঝেমধ্যেই সেই নারী সাংবাদিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

লাসলো বলেন, ‘আমি ঘুরেই দেখি কয়েকশ মানুষ আমার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছে। এটা ছিল ভয়ানক। ওই ঘটনার পর  তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ’

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ