বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চরমোনাই তাবলিগবিরোধী নয়; আমরা কাউকে নিরুৎসাহিতও করি না: ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fajle-bari masud

চরমোনাই ও তাবলিগ। বাংলাদেশে দীনি খেদমতের দুটি বৃহৎ ধারা। কিন্তু অভিযোগ আছে, তারা পরস্পর থেকে বিমুখ। বিশেষত বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায়ও অংশগ্রহণ করেন না চরমোনাই তরিকার অনুসারীগণ। কিন্তু এ অভিযোগ কতোটা বাস্তব? আদৌ কী এ অভিযোগের কোনো ভিত্তি আছে? নাকি গালগল্পে তা ছড়িয়ে পড়েছে সমাজে? আর যদি অভিযোগ সত্য হয়, তাহলে তা কেনো? এসব প্রশ্ন নিয়ে আওয়ার ইসলাম মুখোমুখি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের। তার সঙ্গে কথা বলেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : চরমোনাই তরিকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে প্রচলিত আছে, তারা তাবলিগবিমুখ। তারা ইজতেমাসহ তাবলিগি অনুষ্ঠান-আয়োজনগুলো এড়িয়ে চলেন। বিষয়টা নিয়ে কিছু বলুন?

ফজলে বারী মাসউদ : বিষয়টি পুরোপুরি অবাস্তব। চরমোনাইয়ের মরহুম পীর হজরত মাওলানা ফজলুল করীম রহ. টঙ্গি বিশ্ব ইজতিমা একাধিকবার গিয়েছেন। তিনি নিজে এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতিনিধি দল পাঠিয়ে তাবলিগের মুরুব্বিদের কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন যে, আপনারা চরমোনই মাহফিলে এসে আম বয়ান পেশ করুন আবার আমাদের পক্ষ থেকেও কাউকে আপনাদের ওখানে আলোচনার সুযোগ করে দিন। তাহলে মানুষের মাঝে যে ভুল ধারণা আছে তা থাকবে না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো হজরতের জীবদ্দশায় তাবলিগের মুরুব্বিদের পক্ষ থেকে এ ব্যাপারে নূন্যতম আগ্রহও দেখা যায় নি। তারপরও তিনি নিজে এ ব্যাপারে চরমোনাই তরিকা ও ইসলামী আন্দোলনের অবস্থান স্পষ্ট করে গেছেন।

তিনি বলতেন, চরমোনাই ও তাগলিগ একই গাছের দুই ফুল। উভয় তরিকার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের দুই কৃতি সন্তান হজরত মাওলানা ইলিয়াস কান্ধলভি রহ. ও মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহ. এর হাত ধরে তাবলিগ ও চিশতিয়া সাবেরিয়া তরিকার প্রচলন হয়েছে উপমহাদেশে। তাই আমি প্রচলিত কথাগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করি।

আওয়ার ইসলাম : তাহলে তাবলিগি অনুষ্ঠান-আয়োজনে আপনারা অংশগ্রহণ করেন না কেনো?