বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

চাঁদের বয়স কতো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moonআওয়ার ইসলাম : চাঁদের আলোয় মুগ্ধ হই আমরা। আধার রাতে চাঁদের রূপালি আলোয় মুগ্ধ হয়ে কবিতা লেখে কবি। কিন্তু আমরা কী জানি এ আলোর ইতিহাস। চাঁদ কী জন্ম থেকেই আলো দিচ্ছে পৃথিবীকে? আর চাঁদের জন্মও বা কবে? মহাকাশ বিজ্ঞানীরা এ প্রশ্নের উত্তর খুঁজছেন বহুকাল ধরে। তাদের অনুসন্ধানে এবার পাওয়া গেলো নতুন তথ্য।

এপোলা-১৪ চন্দ্রযান চাঁদের বুক থেকে যে মাটি নিয়ে এসেছিলো তা পরীক্ষা করার পর বিজ্ঞানীদের পূর্ব ধারণা পাল্টে গেছে। বিজ্ঞানীগণ এতোদিন চাঁদের যে বয়স অনুমান করতেন, চাঁদের প্রকৃত বয়স তার চেয়ে কয়েক কোটি বছর বেশি।

আমেরিকার বিজ্ঞান সাময়িকীগুলোর তথ্য মতে, নতুন গবেষণায় জানা গেছে, সৌরজগত সৃষ্টির ৬ কোটি বছরের মধ্যে চাঁদের সৃষ্টি হয়। এ হিসেবে চাঁদের বয়স প্রায় ৪৬ কোটি বছর। পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিলো, সৌরজগৎ সৃষ্টির ১০ থেকে ২০ কোটি বছরের মধ্যে চাঁদের সৃষ্টি।

সূত্র : ডিডাবলিউএন

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ