সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শীতে ঠান্ডা পানিতে গোসল করবেন কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gosolআওয়ার ইসলাম: শীতে ঠাণ্ডা পানিতে গোসল করতে ভয়? ভরসা গরম পানি? সাহস করে রোজ সকালে ঠাণ্ডা পানিতেই গোসল করুন। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। সুস্থ ও সতেজ থাকবে হার্ট। ব্লাড প্রেশার থাকবে স্বাভাবিক। দিনভর থাকবেন এনার্জিতে ভরপুর।

চিকিৎসকদের পরামর্শ, শীতে ঠাণ্ডা লাগলেও গোসল করতে হবে ঠাণ্ডা পানিতে। পাল্টাতেই হবে গরম পানিতে  গোসল করার অভ্যাস। শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে। সকালে শরীর বেয়ে যখন ঠাণ্ডা পানির ধারা নেমে আসে, শিউরে ওঠে শরীর। ঠিক তখনই গভীর শ্বাস টেনে নেয় শরীর। শরীরে ঢোকে অনেক বেশি অক্সিজেন।

এই অক্সিজেন শরীরকে গরম রাখে। হার্ট রেট বেড়ে যায়। গোটা শরীর দিয়ে রক্ত ছোটাছুটি করে দ্রুত। ফলে সারাদিনের এনার্জি সঞ্চয় করে নেয় শরীর। নিয়মিত ঠাণ্ডা পানিতে গোসল  করলে শরীরে রক্ত সঞ্চালন ক্রিয়া স্বাভাবিক থাকে।

চিকিৎসকরা বলছেন, শরীর ঠাণ্ডা পানিতে সংস্পর্শে এলে শরীরের সব অঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক হয়। ফলে, হার্টের স্বাস্থ্য থাকে অটুট। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকায় ব্লাড প্রেশারও স্বাভাবিক থাকে। ধমনিতে রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। শুধু হার্টের স্বাস্থ্যই নয়, সকালে নিয়মিত ঠাণ্ডা পানিতে গোসল করলে শরীর থাকে নিরোগ।

শরীরে দুপ্রকার ফ্যাট রয়েছে। হোয়াইট ফ্যাট ও ব্রাউন ফ্যাট। শরীরে বেশি ক্যালরি ঢুকলে হোয়াইট ফ্যাট বাড়তে থাকে। ক্যালরি না ঝরালে কোমর, পিঠের নিচের দিক, গলা এবং উরুতে ফ্যাট জমতে থাকে। শুরু হয় নানা সমস্যা। ঠাণ্ডা পানি শরীরের ওজন কমাতে সাহায্য করে। ত্বককে রাখে মসৃণ। চুল থাকে সতেজ। পেশির সমস্যা দ্রুত সমাধান করে। স্ট্রেস কমায়। ডিপ্রেশন দূর করে। মন খুশিতে ভরে ওঠে। তাই গরম পানিতে গোসল করার বদভ্যাস ছাড়ুন।  (ইন্টারনেট থেকে)

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ