আওয়ার ইসলাম: ২০১৬ সালের দাখিল পরীক্ষায় ফল বিপর্যয়, ১০ জনের চেয়ে কম শিক্ষার্থী ভর্তিসহ নানা কারণে ৫০৮ মাদরাসা বন্ধ করতে যাচ্ছে সরকার।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে গত ১০ জানুয়ারি মঙ্গলবার এসব মাদরাসা সুপারদের কারণ দর্শিয়ে পত্র দিয়েছে মাদরাসা অধিদপ্তর। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ৫টি বিষয়ের তথ্যসহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলেই চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হবে মাদরাসা।
বিষয়টি স্বীকার করে মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, শুধু ফল বিপর্যয় ও কম শিক্ষার্থী ভর্তি হওয়ার কারণেই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়নি। মাদরাসা শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য ফলাফলে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানকে আরো ভালো ফল করার জন্য সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যাদের আরো ভালো ফল করার সুযোগ ছিল কিন্তু তারা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে আরো ভালো ফল করতে পারে এ কারণে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানো নোটিশ পর্যালোচনা করে দেখা যায়, ২০১৬ সালের দাখিল পরীক্ষায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রবিউল আউয়াল দাখিল মাদরাসা থেকে মাত্র ৫ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ জন। একই জেলার নওদা খারারা নেছারিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা থেকে ৪ জন অংশগ্রহণ করে ২ শিক্ষার্থী পাস করেছে। লালমনিরহাটের বদশাহ দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ৩ জন অংশগ্রহণ করে ১ জন শিক্ষার্থী পাস করেছে।
রাতিপুর ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২ শিক্ষার্থী অংশ নিয়ে ১ শিক্ষার্থী পাস করেছে। একজন শিক্ষার্থীও পাস করতে পরেনি এমন মাদরাসাও রয়েছে। এভাবে সারা দেশে অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় করে। এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং পাঠদানের অনুমতি নিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে। অনেক আমলাও শিক্ষানুরাগী হতে নিজ এলাকায় মাদরাসা প্রতিষ্ঠা করেন। কিন্তু বছরের পর বছর ফল বিপর্যয় ঘটছে। সন্তোষজনক হারে শিক্ষার্থীও ভর্তি হচ্ছে না। এসব কারণে শিক্ষা মন্ত্রণালয় ভুঁইফোড় মাদ্রাসা বন্à¦