বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পর্নো সাইট বন্ধে লিংক পাঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

btrc_logoআওয়ার ইসলাম: দেশে চালিত পর্নো সাইটগুলোর লিংক পাঠালে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, সরকারের তরফ থেকে পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেওয়ার পর আমরা প্রায় ৯০ শতাংশের বেশি সাইট বন্ধ করতে সক্ষম হয়েছি। তরুণ প্রজন্ম ও অভিভাবকদের কথা মাথায় রেখে নতু্ন উদ্যোগ নিয়েছে বিটিআরসি। কোনো আপত্তিকর সাইট চোখে পড়লে এর লিংক btrc@btrc.gov.bd এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া ২৮৭২ এই নম্বরে ফোন করেও তথ্য দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি বলেন, যারা পর্নো সাইট ভিজিট করে তারা অনেক চালাক। নতুন নতুন নামে খুঁজে খুঁজে এসব সাইটের লিংকে প্রবেশ করছে। সে দিকেও আমাদের নজর রয়েছে। তবে বিদেশি পর্নো সাইট বন্ধে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে পর্নো সাইটের লিংক কাজের সময় চোখের সামনে চলে আসলে তা বিটিআরসির মেইলে পাঠানোর জন্য সাধারণ মানুষকে জানাতে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পর্নো সাইট কনটেন্ট, ছবি ও ভিডিও বন্ধের অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬০০-র কাছাকাছি সাইট বন্ধ করতে সক্ষম হয়েছে বিটিআরসি। তাদের এই প্রক্রিয়া চলমান।

যে সকল আইডিতে পর্নো সাইট ব্যবহার হচ্ছে তাদের মূল সংযোগ খুঁজে বের করে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যেম পর্নো সাইট বন্ধের চেষ্টা চলছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান। গত বছরের ২৮ নভেম্বর সচিবালয়ে পর্নো সাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর এক পিতার লেখা চিঠির সূত্র ধরে পর্নো সাইট বন্ধের উদ্যোগ নেয় সরকার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ