বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

কওমি মাদরাসা; দার্শনিক ভিত্তি ও অবদান (শেষ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসা আল হাফিজ
কবি কলামিস্ট ও গবেষক

পাশ্চাত্যে শিক্ষা

পাদ্রীতন্ত্রের জনক মহামতি পোপ গ্রেগরি যখন ‘অজ্ঞানতা ধ্যানের জনক’ মন্ত্রের প্রয়োগ করে রোম নগরীর সর্বপ্রকার জ্ঞানচর্চার উপকরণ ধূলিস্যাত করে শিক্ষার নাম নিশানা মুছে দিয়েছিলেন, সম্রাট সিজারের প্রতিষ্ঠিত পেলাটাইন গ্রন্থাগার জ্বালিয়ে দিয়েছিলেন এবং জ্ঞান চর্চার উপর কড়া বিধি নিষেধ আরোপ করেছিলেন, তিনি গ্রিস ও রোমের প্রাচীন রচনা পাঠ নিষিদ্ধ করেছিলেন, আর গোড়া ধর্ম সাহিত্য ও বিজ্ঞানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো।

রোম, গ্রীক কার্তেজ পারস্য জগতে যখন বিদ্যা শিক্ষার বালাই ছিলো না, তখন ইউরোপের উপকন্ঠে মুসলামানরা বড় বড় বিশ্ববিদ্যালয় স্থাপন করে যাচ্ছিলেন। যেগুলো কয়েক শতাব্দী পর্যন্ত ছিলো ইউরোপের বিশ্ববিদ্যালয় হতে শ্রেষ্ট।

আর এরই মাধ্যমে ইউরোপ সভ্যতার আলো দেখতে পায়। এটা অত্যান্ত স্পষ্ট যে স্পেনের আরবরাই পশ্চিমা ইউরোপে আধুনিক শিক্ষার মৌলিক মূল।
ইউরোপ রেঁনেসার আগে বিশ্ববিদ্যালয় গড়ে উঠে মাদরাসার মাতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এবং তাদের কারিমুলামের আদলে। যদিও সে সব প্রতিষ্ঠানে ধর্ম প্রাধান্য বিস্তার করতো। অন্য বহু বিষয়ও তাতে অন্তর্ভূক্ত থাকতো।

এই যে, বিশ্ববিদ্যালয়ের সূচনা হলো, এর সাথে হয়েছিলো ১১০০-১২০০ সালে লেখাপড়ার পূন:প্রবর্তন, যা এসেছিলো মুসলিম সিসিলি ও আরব স্পেন থেকে জেরুসালেম থেকে ফেরত এক তীর্থযাত্রী পশ্চিম ইউরোপে-প্যারিসে প্রথম একটা কলেজ তৈরি করেন ১১৩৮ সালে। কাক্সফোর্ড বেলিওল কলেজও তেমনি। সেই সময় ইউরোপীয় শিক্ষা প্রতিষ্টান ও মাদরাসার শিক্ষা পদ্ধতি ও ক্যারিকুলাম একই প্রকারের ছিলো। ইউরোপে প্রথম বিশ্ববিদ্যালয় জনকেলোগনা বিশ্ববিদ্যালয়। তা প্রতিষ্ঠার আগেই ইউরোপে এসে গেছে ইসলামি পদ্ধতি... পশ্চিমা নানাভাবে ঋনি আরব ও ইসলামের কাছে। আর তা শুধু প্রাকৃতিক বিজ্ঞানে নয়।

ঋনী শিক্ষার সংগঠনে, শিক্ষা প্রতিষ্ঠানে, ক্যারিমুলামে, ইউরোপে যখন প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে, মুসলিম স্পেনের কর্ডোভা বিশ্ববিশ্ববিদ্যালয় তখন গৌরবের চূড়ায় অবস্থান করছে। সেই শহরে রয়েছে জ্ঞান চর্চার বিভিন্ন লাইব্রেরি। এর মধ্যে একটি লাইব্রেরির বইয়ের তালিকার নাম সূচি। অষ্টম শতকের মাঝামাঝি সময়ে চীন থেকে সমরকন্দে প্রথম কাগজ আমদানি করা হয়। সমরকন্দে