বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বইমেলায় নাজিম উদ দৌলা'র 'ব্রিজরক্ষক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najim_dolaযাইফ মাসরুর: একুশে বইমেলায় আসছে তরুণ লেখক নাজিম উদ দৌলা’র ব্রিজরক্ষক। এটি সাইকোলজিক্যাল থ্রিলার। বিইটি প্রকাশ করছে বিদ্যানন্দ।

উপন্যাসটি নিয়ে লেখকের বক্তব্য, একজন সাইক্রিয়াটিস্ট, যে লজিক খুঁজে বেড়ায়। একজন গণিতবিদ, যে এন্টি লজিকের পক্ষে। দুজনের মানসিক দ্বন্দ্বের মাঝে বিরাজ করে একটি সংখ্যা, যার নাম ব্রিজ। আসলেই কি সংখ্যাটির অস্তিত্ব আছে নাকি সবটাই উর্বর মস্তিস্কের কল্পনা। তাই জানা যাবে এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত সাইকোলজিক্যাল থ্রিলার ব্রিজরক্ষক বইটি পড়ে।

বইয়ের নজরকাড়া প্রচ্ছদটি করেছেন লেখক নিজেই। একশ বারো পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে একশ ষাট টাকা।

বইয়ের ফ্ল্যাপ থেকে—
- বলুন তো, এক থেকে বিশের মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা আছে?
- বিশটি।
- আপনি ভুল জানেন। একুশটি।
- কীভাবে?
- অতিরিক্ত একটি সংখ্যা লুকিয়ে আছে এদের মধ্যে, যার নাম “ব্রিজ”।
- তাই নাকি? তাহলে সংখ্যাটা গুনে দেখান তো।
- এই সংখ্যা গুনে বের করা সম্ভব নয়!
- যেকোনো পূর্ণ সংখ্যা গোনা যায়, তাহলে আপনার ঐ “ব্রিজ” কেন গোনা যাবে না?
- কারণ অদৃশ্য একটি সত্ত্বা ঐ সংখ্যাটিকে পাহারা দিচ্ছে অবিরাম।
- কে এই অদৃশ্য সত্ত্বা?
- ব্রিজরক্ষক!

আরআর