শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সাহিত্য পুরস্কার পেলেন সাত লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bangla_acadamyআওয়ার ইসলাম: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। এবার সাত ক্যাটাগরিতে সাতজনকে পুরস্কার দেবে একাডেমি।

সোমবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন যথাক্রমে- কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান,  প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে অধ্যাপক নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা. এম এ হাসান, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ বিভাগে নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।

এ বছর নাটক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ  বিভাগে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয় নি।

শামসুজ্জামান খান বলেন, সোমবার সকালে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার হিসেবে এক লাখ টাকা, সনদপত্র ও স্মারক দেয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ