রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিশরের আল আযহারে তিনদিনব্যাপী ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ লুতফেরাব্বী
আল আযহার থেকে

al_ajharমিশরের নাসার সিটি মারকাযে তিনদিনব্যাপী অর্ধবার্ষিক ইজতেমা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ইজতেমায় আল আযহার, কায়রো ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩৫ টি দেশের প্রায় ১০০০ ছাত্র অংশগ্রহণ করেছেন।

এছাড়াও মিশরে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কয়েকটি জামাত শরিক হয়েছে।

উল্লেখ্য, মিশরে আল আযহার সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শতাধিক দেশের প্রায় দুই লাখ ছাত্র পড়াশোনা করে। এই বিশাল সংখ্যক বিদেশী ছাত্রের মাঝে দাওয়াতের কাজ পরিচালনার জন্য বিশেষ মারকায রয়েছে। সেখানে সাপ্তাহিক বয়ান, তাশকিল ও খুরুজসহ অন্যান্য আমল হয়ে থাকে।

এছাড়াও বছরে দুইবার সেমিস্টার পরিক্ষার ছুটিতে ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ছাত্ররা জামাতবদ্ধ হয়ে পুরো মিশরে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েন। সামারের ছুটিতে মিশরের বাইরেও বিভিন্ন দেশে জামাত পাঠানো হয়। এত বিপুলসংখ্যক দেশের ছাত্রদের অংশগ্রহণে নিয়মতান্ত্রিক তাবলিগের কাজ একমাত্র মিশরেই রয়েছে।

চলতি ইজতেমা আগামীকাল শনিবার হেদায়াতি বয়ান ও দোয়ায় মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ