রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

স্মৃতিসৌধে বকুল গাছ লাগালেন মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pic (3)

আওয়ার ইসলাম: বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ দুপুর ২ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্মৃতিসৌধ চত্বরে একটি বকুল গাছের চারা রোপন করেন। ছবিতে দেখা যায় তিনি নিজেই বেলচা দিয়ে মাটি খুড়ে চারা লাগিয়ে তা ভরাট করছেন।

এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্টকে তিন বাহিনীর গার্ড অব অনার করে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। ১ টা ৫৯ মিনিটে  তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

২ টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জমেল হক ও স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

আরআর