বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সার্কাস সুন্দরী; হাওয়াবদলের কয়েকটি হালচিত্রের রঙ্গমঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

sarkas‘জগতটাকে জগতের মতো ভাবতে গিয়ে অজাগতিক ভাবনাগুলো গুলিয়ে যাচ্ছে। পুরোটাই যেনো একরকম সার্কাস। কে কতোটা বেশি চমকপ্রদ কসরত দেখাতে পারে, তার মহড়া চলছে রোজ। আমার কোনো কসরত নেই। নেই সার্কাস পার্টিও। টিকেট কাটা দর্শকের মতো তাকিয়ে আছি কেবল। মনের আনন্দে হাসি। উল্লাসে লাফিয়ে উঠি।'

কথাগুলি অমর একুশে বইমেলা ২০১৭'য় প্রকাশিতব্য গল্পগ্রন্থ ‘সার্কাসসুন্দরী'র অংশবিশেষ৷ লিখেছেন একাধারে তিনবার সুনীল সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ও কবি সালাহ উদ্দিন মাহমুদ৷ সমসাময়িক সমস্যা, প্রেম-প্রতারণাসহ সামাজিক অবক্ষয়ের ওপর লেখা ১৩টি গল্প স্থান পেয়েছে বইটিতে। প্রতিটি গল্পই জনপ্রিয় দৈনিক, অনলাইনে প্রকাশিত।

কবি সালাহ উদ্দিন মাহমুদ মূলত সমকালীন তরুণ কবিদের অন্যতম একজন৷ গেলো এক যুগেরও বেশি সময়কাল ধরে উভয় বাংলার শ্রেষ্ঠ কবিতা ম্যাগাজিনগুলোয় বেরিয়েছে তার অংসখ্য কবিতা৷ তাই তার গদ্যে সহজেই একটা লিরিকাল ভাব কাজ করে৷ বইটিতে পাঠক গদ্য-পদ্যের মিশেলে এক অনন্য মুগ্ধতা উপলব্ধি করবে অনায়েসেই৷

তারুণ্যদীপ্ত জনপ্রিয় কবি হলেও গল্প, প্রবন্ধ, নাটকের প্রতি বেশ দুর্বল মনে হয় সালাহ উদ্দিন মাহমুদকে। ২০০৩ সালে প্রথম লেখা প্রকাশের দীর্ঘ এক যুগ পর গ্রন্থাকারে নিজের লেখা প্রথম প্রকাশের বাসনা এবার আলোর মুখ দেখছে৷ বইটিতে লেখক আজকের জনজীবনকে একটা সার্কাসের সঙ্গে উপমা দিয়েছেন৷ যেখানে না আছে কোনো কিছুর বাস্তবতা; রঙখেলার মতোন অনেকটা ঘটে যাচ্ছে যত্রতত্র৷ কথায় বা কাজে না আছে কোনো অসংগতির সমাধান; কেবল উচ্চবাচ্যে কিংবা বক্তব্যে বড় বড় গালগপ্পের মহড়া-উৎসব চারদিকে৷ সেসব থেকে উত্তরণের উপায় হিসেবে জাগিয়ে তুলেছেন মানব-মস্তিষ্ককে৷

সমাজের নষ্ট শ্রেণির নারীজীবনের মুক্তিকাহিনিও বেরিয়ে এসেছে গল্পের ভেতরকার গল্প হিসেবে৷ বইটির প্যারায় প্যারায় রয়েছে হালের ঘৃণ্য চিত্র৷ ছোট ছোট বাক্যে কাহিনির অভিনব মোড়, নাটকীয়তায় বইটি পাঠকপ্রিয়তা পাবে নিঃসন্দেহে৷ জোড়ালো ব্রেক, মোড়সত্ত্বেও তবু কতো সহজিয়া আদলে অকপটে লিখেছেন তিনি—‘…বলতে বলতেই আমার ফলা ধরা হাতে সজোরে চাপ দিলো একটা। চামড়া ভেদ করে ঢুকে গেলো চার ইঞ্চি।