বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

যে ধরনের পাত্রে খাবার খেতে নিষেধ করেছেন রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khabar4ইসলাম ডেস্ক: ইসলাম ছোট থেকে বড় সব ধরনের কাজের দিক নির্দেশনা দিয়েছে। কোন পাত্রে খাওয়া মানুষের জন্য কল্যাণকর নয় তাও বলেছেন মহানবী হজরত মুহাম্মদ সা.।

কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে রোজা পালন করতে হয়, কিভাবে যাকাত দিতে হয় কিংবা কিভাবে চললে সারাজীবন সৎ পথে বা ন্যায়ের পথে থেকে মহান আল্লাহ তায়ালার ইবাদত করা যায়- এসব ইসলামে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে।

মহানবী সা. সকল দিক নির্দেশনার মধ্যে কি ধরনের পাত্রে খাবার খেতে হবে তারও একটা নির্দেশনা দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে একটি হাদিসে এসেছে وَعَنْ حُذَيْفَةَ رضي الله عنه، قَالَ: نَهَانَا النَّبِيُّ ﷺ أنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وأنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْس الحَريرِ وَالدِّيبَاج، وأنْ نَجْلِسَ عَلَيْهِ . رواه البخاري

হুযাইফাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ও রূপার পাত্রে পান বা আহার করতে আমাদের নিষেধ করেছেন এবং চিকন ও মোটা রেশম পরিধান করতে নিষেধ করেছেন।

[বুখারি ৫৪২৬, ৫৬৩২, ৫৬৩৩, ৫৮৩১, ৫৮৩৭, মুসলিম ২০৬৭, তিরমিযি ১৮৭৮, নাসায়ি ৫৩০১, আবু দাউদ ৩৭২৩

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ