হাসান আল মাহমুদ
প্রতিবেদক
`ভার্সিটির একদল মেয়ে আমার স্টলের সামনে আসতেই সবাই মাথায় ওড়না ঝুলালো। অস্ফুট স্বরে তখনো দু-একজনের কণ্ঠে লেগে আছিল 'এ্যাই এ্যাই! এটা ইসলামিক স্টল'।
স্টলটা ঘিরে রেখে বই ঘাটাঘাটিতে ব্যস্ত থাকার একটা পর্যায়ে এক মেয়ে একটা বই হাতে তুলে বলে ওঠলো, 'ভাইয়া! এ বই আপনারা রাখেন! আহ! কত খুঁজেছি এরকম বই। টাকাটা মেলে ধরে বললো, 'ভাইয়া! আপনারা কিন্তু মেলায় প্রতি বছরই আসবেন'।এরকম শত শত মেয়ে-ছেলের আবদার যেন এখনো কানে শুণি -এ বলে একটা দ্বীর্ঘশ্বাস নিলেন ইসলামি প্রকাশনার প্রাচীন প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামি টাওয়ার, বাংলাবাজার শাখার চকবাজারের মোহাম্মদী লাইব্রেরীর ম্যানেজার মুহাম্মদ ইয়াছিন তোরাব।
১৯০৪ সালে স্থাপিত এ প্রকাশনাটির বয়স এখন গোনে গোনে ১১৩ বছর! প্রকাশনা জগতের সুদীর্ঘ বয়সে গত বিএনপি সরকার আমলের শেষ দুই বছর ও তত্ত্বাবধায়কের দুই বছর মোট চার বছর অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি প্রাঙ্গনের বইমেলায় স্টল বরাদ্দের সুযোগ পেয়েছিল।
এর আগে নিজ থেকে আবেদন জানায়নি। সে বছরই প্রথম আবেদন জানানোর সাথে সাথেই গৃহীত হয়। সেই থেকে লাগাতার চার বছর বইমেলায় স্টল দিয়ে ইসলামি বই সর্বস্তরের বাঙালি পাঠক-পাঠিকার হাতে সেল দেয়ার সুবর্ণ সুযোগ পায়। বিক্রিও হয়েছিল প্রচুর। লাভও এসেছিল অত্যধিক।অমর একুশে বইমেলায় আপনাদের স্টল নাই কেন? এ প্রশ্ন রাখতেই মেলার সেই চার বছরের স্বর্ণজয়ন্তী এমন স্মৃতির কথা মেলে ধরেন চকবাজারের ঐতিহ্যবাহি মোহম্মদী লাইব্রেরীর বাংলাবাজার শাখার ম্যানেজার এই ইয়াছিন তোরাব।
তিনি বলেন, 'প্রতি বছর বইমেলা আসলেই বাংলাদেশের নানা প্রান্ত থেকে ফোন পাই "ভাইয়া! বইমেলায় আপনাদের স্টল আছে?" এ প্রশ্নের উত্তর কী করে দিই বলেন। কীভাবে বলি নাই। আমার চোখের সামনে তো এখনো ভাসছে কলেজ-ভার্সিটির ছেলে-মেয়েসহ নানা স্তরের নানা ক্রেতার উপচে পড়া ভিড়।
শুধু আমাদের স্টল কেন, আমাদের সাফল্যতা দেখে পরবর্তী বছর এমদাদিয়া লাইব্রেরীও স্টল দিয়ে ব্যাপক সাফল্যতা পেয়েছে। ইসলামি জ্ঞান নিয়ে যারা সারা বছর চর্চা করেন, পড়েন, জানেন বইমেলায় তাদের কথা ভিন্ন। অপরদিেক সাধারণ মানুষ যারা ইসলামি জ্ঞান চর্চার জন্য তেমন কোনো বই পান না, তারা যখন বইমেলায় আমাদের মত এরকম নির্ভরযোগ্য ইসলামি প্রকাশনাগুলো দেখতে পায় তখন তারা যেন হ