বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

নতুন ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নতুন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নয় বলে দাবি করেন। ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, এমন একজন বিতর্কিত সাবেক সরকারি কর্মকর্তার নেতৃত্বে গঠিত কোনো প্রতিষ্ঠান নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এমন একটি নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনকালীন 'নিরপেক্ষ সহায়ক সরকার' গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে আমাদের প্রস্তাবের যৌক্তিকতা আরও দৃঢ় হয়েছে।
এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান কার্যালয়ে গতকাল রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের নেতাদের পাশে নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব।

নতুন কমিশনে বিএনপির প্রস্তাবিত কারও নাম রয়েছে কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রস্তাবিত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার রয়েছেন।

তিনি বলেন, সোমবার শেষ মুহূর্তে অত্যন্ত দ্র্রুততার সঙ্গে সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সব মহল থেকে দাবি ছিল সার্চ কমিটির বাছাইকৃত ১০ জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের জীবনবৃত্তান্ত ও কর্ম অভিজ্ঞতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে। এ পন্থা অনুসরণ করা হলে প্রক্রিয়াটি কিছুটা হলেও স্বচ্ছতা পেত। কিন্তু তা করা হয়নি। তারা নিরাশ ও হতাশ হয়েছেন।

বৈঠকে জোটনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ১৩ দফা প্রস্তাবের পাশাপাশি নির্বাচনকালীন 'সহায়ক সরকারে'র বিষয়টিও উত্থাপন করেছিলেন, তা সরকারকে বাস্তবায়ন করতে চাপ সৃষ্টির মত দেওয়া হয়। এ জন্য বিএনপি ও জোট সম্মিলিতভাবে মাঠে নামার বিষয়ে মতামত দেওয়া হয়। এ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন তাদের যুক্তির পক্ষে সম্মতি দিয়ে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ