বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হত্যা, গুম ও পাচারচক্রের ছয়জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarআওয়ার ইসলাম: চেতনানাশক ওষুধ প্রয়োগে শিশু অপহরণ, হত্যা, লাশ গুম ও বিদেশে পাচারচক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক মোবাইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মোবাইল বার্তায় জানানো হয়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে চক্রের মূল হোতা ও দুই নারী রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মোবাইল বার্তায় আরো জানানো হয়, গ্রেপ্তার ছয়জনকে নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে। এতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ