বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সাহাবি কবিদের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ

sahabi_kobitaআরবদের আক্ষরিক জ্ঞান না থাকলেও প্রজ্ঞা ও প্রতিভায় ছিল তারা অনন্য। গদ্য-পদ্য দু’ধারার সাহিত্য চর্চায় ছিল তারা সিদ্ধহস্ত। তাদের সাহিত্যটা লেখ্যরুপ ছিল না; ছিল কথ্যরুপ। অবশ্য সাহিত্যের মধ্যে পদ্য বা কবিতা ছিল তাদের প্রধানতম। ভাব প্রকাশের প্রধান মাধ্যম এ কবিতা দিয়েই তারা বড়াই করতে পারতো। কবি ছিল তাদের সবচে সম্মানী ব্যক্তি। যে গোত্রে একজন কবি থাকতো, তাকে বিবেচনা করা হত গোত্রের মর্যাদা-সম্মান রক্ষার নায়ক। কারণ কবিতার মজমা ছাড়াও তাদের প্রায় প্রত্যেকটা যুদ্ধের আগে কবিতা দিয়ে যুদ্ধ হত। কবিতার যুদ্ধে হারা ছিল বংশের মর্যাদা-সম্মান হারানো। সে যাই হোক, ইসলাম আসার পরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অনেক কবিও ইসলামে অন্তর্ভুক্ত হন। যার ফলে সাহিত্য ও কবিতায় সূচিত হয় চিন্তাগত দুই ধারা। এ জন্য আরবি সাহিত্যকে দুই ভাগে ভাগ করা হয়। একটি প্রাক ইসলামি যুগ। আরেকটি ইসলামি যুগ। ইসলাম সাহিত্যের কথ্যরূপকে লেখ্যরূপেও পরিবেশিত করে। আনে সাহিত্যে বৈপ্লবিকতা।

আল্লাহ এবং হজরত মোহাম্মদ সা. এর প্রতি যারা তাঁরই জীবদ্দশায় ঈমান এনেছে, তাঁকে স্বচক্ষে দেখেছে ও ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাঁদেরকে বলা হয় সাহাবা। হজরত মোহাম্মদ সা. এর সাথীবৃন্দ। ‘সাহাবা’ শব্দটাকে প্রিয় করে বলা হয় ‘সাহাবি’। আর এ সাহাবিদের মধ্যে যারা সাহিত্য ও কবিতায় সিদ্ধ ছিলেন তাঁদের সংখ্যা অনেক। ইবনে কুতায়বা (মৃ. ২৭৬ /৮৮৯ ) বলেছেন, ‘কবিরা- যারা কবিতার জন্যে তাদের সমাজে ও গোত্রে জাহিলি ও ইসলামি যুগে প্রসিদ্ধি অর্জন করেছেন তাদের সংখ্যা এত বেশি যে কেউ তা শুমার করতে পারবে না’। প্রখ্যাত সাহাবি হজরত আনাস ইবনে মালিক রা. বলেন ‘রাসুলুল্লাহ সা. যখন আমাদের এখানে (মাদিনা) আসেন তখন আনসারদের প্রতিটি গৃহে কবিতা চর্চা করা হতো’।

সুতরাং সাহাবি কবিদের সংখ্যা কতছিল তার হিসাব আপাতত বক্ষমান লেখায় নিরুপন অসম্ভব।

গাহাবি হজরত হাস্সান ইবনে সাবিত রা. কে বলা হয় শায়িরুর রাসুল বা রাসুল সা. এর কবি। তিনি ইসলামের শত্রু কবিদের কবিতার প্রতিউত্তর ও শত্রুদের বিরুদ্ধে কবিতার ফুলঝুড়ি ছাড়াও রাসুল সা. কে নিয়ে এমন চমৎকার কবিতা চয়ন করেছেন যে, তিনি ‘শায়িরুর রাসুল’ খ্যাতি পেলেন। রাসুল সা. যখন মদিনায় আসেন তখন তাঁর বয়স ষাট। ইসলাম গ্রহণের পূর্বে কাব্যসমালোচকদের দৃষ্টিতে তিনি আরবের শ্রেষ্টতম কবি। খ্যাতি ছিল তাঁর গোটা আরব জুড়ে। সবার মুখে মুখে উচ্চারিত হতো তাঁর কবিতার পংক্তি। রাসুলকে সা. তিনি ভালোবাসতেন প্রাণ দà