বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাদ যাবে মুসলিম শব্দ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islamic univercityআওয়ার ইসলাম : ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত প্রায়। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘আইন ও মুসলিম বিধান’ বিভাগের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে বিভাগের নাম শুধু আইন বিভাগ করার প্রক্রিয়া চূড়ান্ত করছে বিভাগীয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে অনুষদীয় সভায় মুসলিম শব্দ বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলেই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ পড়বে।

আইন ও মুসলিম বিধান বিভাগের বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির ২১১তম সভায় বিভাগের নাম সংশোধনের বিষয়টি উত্থাপিত হয়। অত্যন্ত গোপনীয়ভাবে তারা বিষয়টি অনুষদীয় সভায় বিবেচনার জন্য প্রেরণ করেন। অনুষদীয় কমিটিতেও বিষয়টি সতর্কতার সাথে অনুমোদন পায়। তবে অভিযোগ আছে, অনুষদীয় অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ের আলোচ্যসূচি সদস্যদের কাছে সভার তিন দিন আগে দেয়ার কথা থাকলেও অনুষ্ঠানে আসার পর সদস্যদের হাতে আলোচ্যসূচি প্রদান করা হয়। যেটিকে অনেকে টেবিল এজেন্ডা হিসেবে বিবেচিত করেছেন।

সূত্র : দৈনিক নয়া দিগন্ত

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ