রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

মুসলিমদের পক্ষে শোভাযাত্রা করল ইহুদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_26192" align="alignleft" width="500"]usa ফাইল ছবি[/caption]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক শরণার্থী নিষিদ্ধ এবং সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভিসা বন্ধের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা গেল দেশটিতে বসবাসরত ইহুদিদের।

ট্রাম্পের সিদ্ধান্তকে আমেরিকার চেতনার পরিপন্থি হিসেবে অভিহিত করে তারা এ বিক্ষোভ করেন।

মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদার সাথে একাত্মতা ঘোষণা করে রবিবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, ইলিনয়, কলরাডো, পেনসিলভেনিয়া, নিউ জার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশ করেন ইহুদিরা।

'ন্যাশনাল ডে অব জুইশ এ্যাকশন ফর রিফ্যুজি' শিরোনামে এ কর্মসূচির উদ্যোক্তা 'হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি' নামক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

নিউইয়র্কে দিনভর বৃষ্টির মধ্যেই শত শত জুইশ অংশ নেন ব্যাটারি পার্কের সমাবেশে। ট্রাম্প এ পদক্ষেপ গ্রহণ থেকে বিরত না হলে আমেরিকার গণতান্ত্রিক ঐতিহ্য বিপন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেন বিক্ষোভে অংশ নেয়া নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো।

সানফ্রান্সিসকো-বে এলাকার সমাবেশে বক্তৃতাকালে রাব্বাই লেইডার বলেন, ট্রাম্পের কর্মকাণ্ড আমেরিকার সুমহান ঐতিহ্য বিপন্ন হয়ে পড়েছে। বিমানবন্দর থেকে বিশেষ জাতিগোষ্ঠি আর ধর্মের কারণে লোকজনকে ফিরিয়ে দেয়ার কোনো উদাহরণ যুক্তরাষ্ট্রে আগে ছিল না। এমন অমানবিক কাজকে সভ্য বিশ্বের কেউই মেনে নিতে পারেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ