রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

রেলওয়েতে ১৩ হাজার ৬১১টি পদ শূন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mujibul_haqueআওয়ার ইসলাম: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ রেলওয়েতে অনুমোদিত জনবল হচ্ছে ৪০ হাজার ২৬৪ জন, এর বিপরীতে ১৩ হাজার ৬১১টি পদ শূন্য রয়েছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, বর্তমানে রেলওয়েতে কর্মরত রয়েছে ২৬ হাজার ৬৫৩ জন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শূন্য পদে জনবলের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নকরণের কাজ অব্যাহত রয়েছে।

মো. মুজিবুল হক বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫ হাজার ৩৯৯টি শূন্য পদ পূরণের জন্য ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে ৯ হাজার ৮৪৫টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। ২ হাজার ৫৯টি পদে নিয়োগ চলমান রয়েছে।

আরআর