বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলন; আসছেন ভারতের শীর্ষ ৪ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_25344" align="alignleft" width="444"]journalism_cors4 দ্রুত নিবন্ধন করুন[/caption]

এম ওমর ফারুক আজাদ, চট্টগ্রাম

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার অনুষ্টিত হতে যাচ্ছে চট্টগ্রামে ওলামায়ে দেওবন্দের স্মৃতিবিজড়িত ও ঐক্যের প্রতীক ২দিন ব্যাপী ৩২তম ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন।

নগরীর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ (বিশ্ব মসজিদ) ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্দোগে ৩২তম মহাসম্মেলন প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে।

মাহফিলে তাশরিফ আনবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মহাপরিচালক আল্লামা মুফতি আবুল কাশেম নোমানি, শায়খুল ইসলাম হোসাইন আহমাদ মাদানি রহ.-এর সাহেবজাদা আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি, ফেদায়ে মিল্লাত সাইয়্যেদ আসাদ মাদানি রহ.-এর সাহেবজাদা সাইয়্যেদ মাহমুদ মাদানি ও দারুল উলুম জাকারিয়া মাদরাসার শায়খুল হাদিস মুবাল্লিগে ইসলাম মাওলানা মুফতি শাকিল আহমদ।

বাংলাদেশ ইসলামি সম্মেলন সংস্থার সভাপতি আল্লামা আবদুল হালিম বোখারি ও সেক্রেটারি জেনারেল আল্লামা মুফতি আরশাদ রহমানি সর্বস্তরের জনগণকে সম্মেলনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।

সম্মেলনে দেশ-বিদেশের আরও উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ইসলামি স্কলাররা তাশরিফ আনবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য যে, ইসলামের প্রচার-প্রসারে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান রহ. ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

সম্পূর্ণ অরাজনৈতিক এই সংস্থার আয়োজনে উদ্যোগে দেশের বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে চট্টগ্রামে ২ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরআর

rokon_book2