সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হৃদয়ের ভালবাসা ও দিবসের ভালবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ful_flworআবু নাঈম ফয়জুল্লাহ

হৃদয়ের সাথে হৃদয়ের ববন্ধই ভালবাসা। মানুষ যে গুণটির কারণে পশুর নীচুতা থেকে মানুষের উচ্চতায় উঠে আসে তাই ভালবাসা। ভালবাসাহীন সমাজ পশুত্ব ছাড়া কিছু না। ভালবাসা না থাকলে সমাজেরই জন্ম হতো না। পরিবারের সুখের বন্ধনও গড়ে উঠতো না।

যে মানুষটি কোনো মহাসাগরের বিজন দ্বীপে পড়ে আছে অথবা যে আপনজন ছেড়ে সুদূর কোনো শহরে জীবিকার তালাশে লিপ্ত সে প্রতিনিয়ত একটা হাতের ছোঁয়া পাবার জন্য ব্যাকুল হয়ে থাকে। আরেকটা হৃদয়ের উষ্ণতা অনুভব করার জন্য হাহাকার করতে থাকে। অথবা শত কোলাহলের ভেতরে থেকেও জীবন কখনো শূন্যতায় ভরে যায়; মনে হয় চারপাশে কোনো প্রাণ নেই, অনুভবের কোনো জায়গা নেই, চারদিকে শুধু যান্ত্রিক রোবটের নাড়াচাড়া, পাথরের সাথে পাথরের ঘেঁষাঘেঁষি। জীবনে যখন প্রেমের ছোঁয়া না থাকে তখন এমন অবস্থার সৃষ্টি হয়। ভালবাসার অভাবে এমন পরিবেশ তৈরি হয়। এমন পরিবেশে মানুষ বাঁচতে পারে না। জীবনের জন্য ভালবাসা অনেকটা মাছের জন্য পানির মত। মানুষ যখন অনুভব করে তার অস্তিত্বটা অন্য আরো কিছু অস্তিত্বের উপর ভর করে আছে, তার হৃদয়ের সাথে আরো কোনো হৃদয়ের যোগসূত্র আছে, হৃদয়ের তপ্ত ও জমাটাবাঁধা কথাগুলোকে প্রশ্রয় দেবার মত কোনো মন তার পাশে আছে তখন সে প্রাণের স্পন্দন অনুভব করে। জীবন নিয়ে তার স্বপ্ন সৃষ্টি হয়। ভবিষ্যতের পথ আবিষ্কৃত হয়। এটা ভালবাসার পরিবেশ, বেঁচে থাকার পরিবেশ। যেখানে প্রেম ও সৌহার্দের পরিবেশ আছে মানুষ সেখানে ছুটে যায়। যেখানে ভালবাসা নেই, সম্পদের ঐশ্বর্য থাকলেও সেখান থেকে পালানোর জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে।

ভালবাসা একান্তই হৃদয়েে ব্যাপার। ভালবাসার প্রকাশ ও ব্যবহারিক রূপায়ণ নিয়ে বিস্তর কথা থাকলেও ভালবাসার চারণ ভূমি যে হৃদয় থেকে হৃদয় এটা কেউ অস্বীকার করে না। হৃদয়ের নির্দিষ্ট কোনো ভুবন নেই। আকাশ বা পৃথিবীর কোনো গণ্ডিতে হৃদয় আবদ্ধ নয়। তাই ভালবাসারও কোনো সীমানা নেই। ভূখণ্ডের সীমানা পেরিয়ে আকাশ থেকে আকাশে সাগর থেকে সাগরে ভূখণ্ড থেকে ভূখণ্ডে তার বিচরণ। এ কারণেই ইসলামে ভালবাসা প্রকাশের জন্য সুনির্দিষ্ট কোনো আচরণবিধির কথা বলা নেই। 'এই করলে মা তার সন্তানের প্রতি ভালবাসা রাখে বলে বুঝা যাবে' এমন কোন কথা ইসলাম বলেনি। পিতাপুত্র স্বামীস্ত্রী বন্ধু বান্ধব বা ভাইয়ের সাথে ভাইয়ের ভালবাসাকে সুনির্দিষ্ট কোনো আচরণের দ্বারা ব্যাখ্যা করেনি। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে কঠিন শাস্তির কথা থাকলেও ঠিক কী করলে সম্পর্ক ছিন্ন হবে à