রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

ফেনীতে চলছে তাবলিগি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ijtema0

আওয়ার ইসলাম : আজ বৃহস্পতিবার বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে ফেনীতে তিন দিনব্যাপী তাবলিগি ইজতেমা শুরু হয়েছে। বাদ জোহর সাধারণ বয়ান শুরু করেন তাবলিগ জামাতের শীর্ষ আলেম মাওলানা মুনীর আহমেদ।

বাদ আছর মাওলানা আবু ওমায়ের এবং বাদ এশা মাওলানা রবিউল হক-এর আলোচনা করার কথা রয়েছে।

আম বয়ানের আগে বাদ ফজর ইজতেমার আমির মাওলানা নুর উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ডা. মহি উদ্দিন। তখন থেকেই দলে দলে ইজতেমা মাঠে মুসল্লিরা প্রবেশ করছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে ৬ লাখ বর্গফুটের প্যান্ডেল ধর্মপ্রাণ মুসল্লিতে ভরপুর হয়ে উঠেছে।

-এআরকে