বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

সরকার নয় আদালত সিদ্ধান্ত নেবে খালেদা জেলে যাবে কি না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। তবে কার কি সাজা হবে বা মাফ করা হবে, তা আদালতের বিষয় বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার এয়ারপোর্ট রোডে হোটেল রেডিসনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়াকে জেলে পাঠালে এদেশে কোনও নির্বাচন হবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। সময় এবং স্রোত কারও জন্য যেমন অপেক্ষা করে না, তেমন সংবিধান এবং নির্বাচনও কারও জন্য অপেক্ষা করবে না।’

তিনি বলেন, ‘আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন কারও জন্য বসে থাকবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এসময় রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্যোক্তা সংস্থা ভিয়েনাল ওয়ার্ল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ