রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

১৩ এসপি'কে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

policeবাংলাদেশ পুলিশের ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত আদেশে বদলীর বিষয়টি জানানো হয়।

তাদের মধ্যে নৌ পুলিশের আনোয়ার হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দফতরের মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি), আরএমপির তোফায়েল আহাম্মদকে ১২ এপিবিএন’এ, ডিএমপির এস এম মেহেদী হাসানকে কুষ্টিয়ায় এবং পুলিশ সদর দফতরের মোহাম্মদ শহীদুল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে।

এছাড়া ৭ম এপিবিএন সিলেটের আশরাফুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে, বগুড়া হাইওয়ে পুলিশের ইসরাইল হাওলাদারকে ৭ম এপিবিএন সিলেটে, ইন্ডস্ট্রিয়াল পুলিশের মোস্তাফিজুর রহমানকে বগুড়ার হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

আরআর