বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

লিটন হত্যার 'মূল পরিকল্পনাকারী' জাপা নেতার ১০ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monjurulবাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আবদুল কাদের খানের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।

আজ (বুধবার) দুপুরের দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার মো. আশরাফুজ্জামান আদালতে গ্রেফতারকৃত আব্দুল কাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের গরীব শাহ ক্লিনিকের চারতলা ভবন থেকে আবদুল কাদের খানকে গ্রেফতার করে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে রাত সাড়ে ৯টার দিকে বগুড়া থেকে পুলিশভ্যানে করে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয় তাকে। এরপর বুধবার দুপুরে তাকে লিটন হত্যা মামলার 'মূল পরিকল্পনাকারী' হিসেবে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এর প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ