সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কলরবে কোনো সমস্যা নেই, লাখও মানুষের ভালোবাসা আছে: রশিদ আহমদ ফেরদৌস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশিদ আহমদ ফেরদৌস। একজন সমাজদরদি সাংস্কৃতিমনা মানুষ। ছোট থেকেই নিজেকে জড়িত রেখেছেন নানারকম কল্যাণকাজের সঙ্গে। মাত্র ১৭ বছর বয়সে গড়ে তুলেছিলেন ইখওয়ান সামাজিক সাংস্কৃতিক সংস্থা। বর্তমানে তিনি কলরবের প্রধান পরিচালক হিসেবে নিজের বোধ ও শিল্পচেতনাকে ছড়িয়ে দিচ্ছেন। পেশাগত জীবনে তিনি বুনইয়ান আবাসন লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল সম্পন্ন করেছেন। সমসাময়িন নানা বিষয় নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান

কলরবের বর্তমান হাল হাকিকত কেমন?
রশিদ আহমদ ফেরদৌস: ২০০৪ সালে আইনুদ্দীন আল আজাদ প্রতিষ্ঠানটি শুরুর পর অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে একে মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য করতে প্রাণান্তকর চেষ্টা করে গেছেন। গানবাজনা রেখে মানুষ যেন ইসলামি সঙ্গীতমুখী হয় সার্বক্ষণিক সেই চিন্তা লালন করেছে কলরব। এটি সূচনা করেছিলেন আইনুদ্দীন আল আজাদ রহ.। একে পরিচিত করতে তিনি দীর্ঘ সময়ও ব্যয় করেছেন। দু:খজনক ব্যাপার হলো ২০১২ সালে একটি সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। হুট করে এমন একটা সংবাদ কলরবের জন্য বিপদজনক ছিল। এর কিছুদিন পর হুমায়ুন কবির শাবিব চলে যান কলরব থেকে। তখন থেকে কিছু ক্রাইসিস ছিল কলরবে। কিন্তু কলরবে যারা আছেন সবার বিচক্ষণতায় সেগুলো ধীরে ধীরে কাটিয়ে কলরব একটি নির্ভরযোগ্য জায়গায় এসেছে।

আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই কলরবের সঙ্গীতের একটা শ্রোতা সবর্ত্র তৈরি হয়েছে। কলরবের রিংব্যাকটোন লাখো মানুষ ব্যবহার করছেন। এসবের দিকে তাকালে বলতেই হবে একটা বিপ্লব ঘটেছে কলরবের মাধ্যমে। অনেক গানের শ্রোতাও এখন ইসলামি গানে ফিরছেন এবং মোবাইলে ইসলামি গান রিংব্যাকটোন বানাচ্ছেন। এটি স্ট্যাবলিশ হওয়ার জন্য কলরবের অবদান অনেক বেশি।

এত স্বল্প সময়ে ব্যাপকভাবে ইসলামি সঙ্গীতের বিস্তৃত হওয়ার পেছনে কী কারণ?
রশিদ আহমদ ফেরদৌস: আমার মনে হয় এটার বিস্তৃত একটা কারণ আছে। সারা বিশ্বেই ইসলাম থেকে মানুষ দূরে সরে যাওয়ার পর যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা থেকে পুনরায় মানুষ ব্যাপকভাবে ইসলামে ফিরে আসছে। এটা কেবল সঙ্গীতের ক্ষেত্রে নয় সামগ্রিক ইসলামের উন্নয়ন সাধিত হচ্ছে এখন।

এখানে কিছু রাà