আমিনুল ইসলাম হুসাইনী
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নিপুণ শিল্পকুশলতার অপরূপ এই সৌন্দর্যের পৃথিবীতে মানবজীবনকে যে সকল নেয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করেছন, করেছেন সৃষ্টির সেরা জীব। 'ভাষা' হচ্ছে সে সকল নেয়ামতের মধ্যে অন্যতম একটি নেয়ামত। মানবজীবনে ভাষার গুরুত্ব অপরিসীম। যার মুখে ভাষা নেই, সেই কেবল বুঝতে পারে ভাষার কি মূল্য! ভাষা যে শুধুমাত্র মনের ভাব প্রকাশ করেই চুপ করে বসে থাকে এমনটা নয়, বরং ভাষাই মানুষকে প্রকৃত মানুষে রুপান্তরিত করে। করে সভ্য ও সামাজিক। ভাষাই বলে দেয় কে মানুষ অার কে অমানুষ। ভাষার মধ্য দিয়েই মানুষের ঘুমন্ত চিত্ত লালিত-পালিত হয়, হয় সুপ্ত প্রতিভা বিকশিত। তাই মানবজীবনকে উন্নতকরণে ভাষার ভূমিকা অত্যধিক।
ভাষা আসলে কী?
এমন প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, ভাষা মহান আল্লাহ তায়ালার এক অনন্য সৃষ্টি। মানুষ তার মুখনিঃসৃত শব্দপ্রক্রিয়ার মাধ্যমে মনের ভাবকে অন্যের কাছে প্রকাশ করে। মানুষের মুখে প্রচলিত এই ভাষার জন্ম হয়েছে পবিত্র জান্নাতে। যদিও এই ভাষার জন্ম ও স্রষ্টা নিয়ে ভাষাবীদদের মাঝে মত-দ্বীমতের শেষ নেই। তবে যে যাই বলুক না কেন, ভাষার স্রষ্টা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই, তা মুমিন মাত্রই নির্দ্বিধায় বিশ্বাস করে নেন। কেন না পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, '(তিনি) সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন ভাষা।' ( সূরা রহমান : ৩-৪)
বৈচিত্র্যময়ী ভাষা প্রভুর নিদর্শন : বৈচিত্র্যময়ী এই পৃথিবীতে রয়েছে অসংখ্য ভাষা। যুক্ত রাষ্ট্র ভিত্তিক 'সামার ইনষ্টিটিউট অব লিঙগুয়িস্টিক (এস আই এল)- এর অধীনে এথনোলগ- দ্য ল্যাংগুয়েজেস অব দ্য ওয়ার্ল্ড’ নামের ভাষা সংক্রান্ত একটি প্রকাশনার ১৯৯৯ সালের জরিপে বলা হয়েছে, 'পৃথিবীতে জীবন্ত ভাষার সংখ্যাই আছে প্রায় ৬ হাজারের অধিক।' (সূত্র : ইন্টারনেট)
মজার ব্যাপার হলো, পৃথিবীতে এই যে অসংখ্য ভাষা, এই অসংখ্য ভাষার উচ্চারণগত ভিন্নতাও কিন্তু অসংখ্য রকমের। সেজন্যই ভাষার এই রহস্যময় ভূবনে রবীন্দ্রনাথ আশ্চর্য