রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

ঢাকা বারে বিএনপিপন্থীদের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bar_lawyerঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৭-১৮ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল জয় পেয়েছে। মোট ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের আইনজীবীরা।

বুধ ও বৃহস্পতিবার এই নির্বাচনের শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। শুক্রবার শেষরাতে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান ফলাফল ঘোষণা করেন।

মোট ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের আইনজীবীরা। এদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও ১২টি সদস্য পদ পেয়েছেন তারা।

অন্যদিকে ট্রেজারারসহ ৬টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা। এদের মধ্যে ৩টি সম্পাদকীয় ও ৩টি সদস্য পেয়েছেন তারা।

নির্বাচনে নীল প্যানেলে ৯টি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বাচ্চু, জ্যেষ্ঠ সহসভাপতি  মো. রুহুল আমিন, সহসভাপতি কাজী মো. আব্দুল বারিক, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক মো. সারয়ার কায়সার (রাহাত), সহসাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক আবুল কালাম আযাদ, দফতর সম্পাদক মো. আফানুর রহমান (রুবেল) ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম (কাইয়ুম)।

অন্যদিকে সাদা প্যানেলের ৩ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- ট্রেজারার মো. হাসিবুর রহমান দিদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও সমাজকল্যাণ সম্পাদক প্রহলাদ চন্দ্র সাহা পলাশ।

নীল প্যানেলের বিজয়ী ১২ জন সদস্য হলেন- আরিফ হোসাইন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মিনারা বেগম, পান্না চৌধুরী, সৈয়দ মোহাম্মাদ আমিনুল হোসাইন পান্নু ও তামান্না খানম এরিন।

অন্যদিকে সাদা প্যানেলের ৩ জন বিজয়ী হলেন- মাহমুদুল হাসান অমি, মো. আল-আমিন সরকার ও ওয়ায়েস আহমেদ কায়েস।

এবারের নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ১৯৭ জন। ৮ হাজার ৯১০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার দুই প্যানেলে ৫৪ জন প্রার্থী হন। স্বতন্ত্র থেকে লড়েন দু’জন।

এবার সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার ছিলেন খোন্দকার আবদুল মান্নান। নির্বাচন কমিশনার