সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ব্যবসা শুরুর আগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হয়তো নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠার কথা ভাবছেন আপনি। এখনো তরুণ এবং কোনো অভিজ্ঞতাই নেই আপনার।এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। বিশেষজ্ঞদের মতে, বিশ বা তিরিশের কোঠায় ব্যবসা শুরুর হাজানো সুবিধা মিলতে পারে। এতে করে দীর্ঘ দিন ধরে আপনি পেশা জীবনে ব্যস্ত থাকতে পারবেন। এ জীবন থেকে ব্যাপক জ্ঞান অর্জিত হবে। অর্থও আসবে এবং সঞ্চয়ের মাধ্যমে বুড়ো বয়সের জীবনটাকে নিরাপদ করতে পারবেন। তবে এ বয়সে ব্যবসা শুরুর আগে বেশ কয়েকটি বিষয় জেনে নিতে বলেন বিশেষজ্ঞরা। এগুলো জেনে নিন।


১. অভিজ্ঞতার বিকল্প রয়েছে
এমনটা সব সময় শুনে এসেছেন যে, অভিজ্ঞতা ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না। ব্যবসা বিষয়েও ন্যূনতম অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু নতুন ব্যবসা দিতে অভিজ্ঞতারও বিকল্প রয়েছে। আপনি হয়তো ব্যবসা প্রতিষ্ঠার জন্য নতুন কোনো বিনিয়োগকারীকে আগ্রহী করতে চান। সে ক্ষেত্রে বিনিয়োগকারী আপনার অভিজ্ঞতা দেখতে চাইবেন। কিন্তু হতাশ হবেন না। ব্যবসা শুরুর আগে কিছু হোমওয়ার্ক নিজেই করতে পারেন। যে ধরনের ব্যবসা করতে চান তার সংশ্লিষ্ট কারো সঙ্গে আলাপ করতে পারেন। আবার তার সঙ্গে কিছু দিন থেকে কাজও শিখতে পারেন বিনা বেতনে। এ বিষয়ে তাকে রাজি করান। আবার বিনিয়োগকারীদের বোঝান, নতুন হলেও আপনার যথেষ্ট মেধা রয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা রয়েছে আপনার।

২. নিজস্ব বিনিয়োগ
নতুন ব্যবসা শুরু করতে হলে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে অর্থায়নের ব্যবস্থা করতেই পারেন। কিন্তু পরিচিত বিনিয়োগকারীদের সহায়তাও মিলতে পারে। কিন্তু নিজস্ব কিছু বিনিয়োগ লাগবেই। তা না হলে, শুধু ওদের অর্থকে সুব্যবস্থাপনায় আনা কঠিন হয়ে পড়বে। তা ছাড়া ব্যবসা শুরুর প্রথম কয়েক মাস বা বছরখানেক কোনো মুনাফা আসবে না। তাই ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন বিল ও অন্যান্য খরচ কিভাবে চালাবেন, সেই চিন্তা আগে থেকেই করে নিতে হবে। এর পেছনে আগে থেকেই নিজস্ব পরিকল্পনা থাকবে।

৩. তারুণ্য ঝুঁকি নেয়
ব্যবসায় এগোতে ঝুঁকি নিতে হয়। আর ঝুঁকি নিতে আগ্রহী থাকে তারুণ্য। তাই বলে ঝুঁকি নেওয়ার বিষয়টি অবাস্তবিক হলে চলবে না। তাই এ বিষয়ে সাবধান থাকতে হবে। অভিজ্ঞ এবং বড়দের চোখে আপনাকে গ্রহণযোগ্য করতে হলে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। কিন্তু চিন্তা-ভাবনা হবে বাস্তবসম্মত। ব্যবসা শুরুর পর থেকে আপনার পথে আসবে অনেক চ্যালেঞ্জ।

৪. সময় রয়েছে যথেষ্ট
তরুণ বয়সেই আপনার প্রাণশক্তি অফুরান। আপনার হাতে রয়েছে অনেক সময়। কাজেই আপনি ঠাণ্ডা মাথায় সময় নিয়ে পরিকল্পনা করুন। ব্যবসাকে এগিয়ে নেওয়ার যাবতীয় পথের সন্ধানে মস্তিষ্কে ঝড় তুলে ফেলুন। সাà¦