শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হবিগঞ্জে ২৩৮ কওমি কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hobiganjসিলেট প্রতিনিধি: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ ও বেফাকের সাবেক মহাসচিব আল্লামা আব্দুল জব্বার এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫১টি মাদরাসার মুমতাজ প্রাপ্ত ২৩৮ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বেফাকের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, দেড়শত বছর যাবত এ উপমহাদেশে কওমী মাদরাসার আলেম ওলামারা জাতীকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। অনেক বাধা এসেছে। সকল বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সকল বাধা অতিক্রম করে ঘরে ঘরে প্রকৃত ইসলামের দাওয়াত পৌছে দিতে বেফাক কাজ করে যাবে।

কৃতি শিক্ষাথীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেফাকের কেন্দ্রীয় মহা পরিচালক মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী বলেন,বেফাককে নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। সরকার কওমী মাদরাসাকে স্বীকৃতি দিতে চায়। তবে তা সরকারের স্বার্থে আমাদের স্বার্থে নয়। দেওবন্দের আদলে স্বীকৃতি দিতে চাইলে আমরা তা মেনে নেব। অন্যথায় আমরা সরকারের স্বীকৃতি চাই না। সরকারের এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

মুফতি হাফেজ বশির আহমেদ ও  মাওলানা নিয়াজুর রহমান নিজামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা গোলাম কাদির, অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আমিমুল এহসান মাসুম, মাওলানা আনোয়ার আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাবির আল হুদা চৌধুরী, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ শাকির, মাওলানা মুফতি মহসিন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ