
মাকতাবাতুল আযহার। এ দেশের প্রকাশনা জগতে একটি ব্যতিক্রম নাম। ভিন্ন উদ্যোগ। ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও যে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের কিছু করণীয় থাকে বাংলাদেশে তা সম্ভবত প্রথম উপলব্ধি করে মাকতাবাতুল আযহার। বইমেলা, লেখক সম্মাননা ও পদক প্রদান মাকতাবাতুল আযহারের ব্যতিক্রম আয়োজন। যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে লেখক, পাঠক ও সাধারণ মহলে।
২০১৫ সাল থেকে লেখকদের সম্মাননা দিচ্ছেন প্রতিষ্ঠানটি এবং এ বছর যুক্ত হয়েছে ১ লাখ টাকা অর্থমূল্যের ‘মাওলানা মুহাম্মদ সাঈদ রহ. পদক’। কিতাব মেলার আয়োজন করেন প্রতিবছর।
ভিন্ন মাত্রার এসব আয়োজনের প্রাণপুরুষ ও স্বপ্নদ্রষ্টা মাওলানা ওবায়দুল্লাহ আযহারী। মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট আলেম। তার চোখে স্বপ্ন দেখছে এদেশের বহু প্রবীন ও নবীণ আলেম, লেখক ও পাঠক। কিন্তু তাকে কী ছুঁতে পারে তাদের প্রত্যাশাগুলো? এসব আয়োজনের পেছনে তার ভাবনাগুলো কী? কী করার স্বপ্ন দেখেন আগামীর দিনগুলোতে? এসব প্রশ্ন নিয়ে আওয়ার ইসলামের পক্ষ থেকে তার মুখোমুখি হয়েছিলো আতাউর রহমান খসরু।
আওয়ার ইসলাম : নিকট ইতিহাসে ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনারা লেখক সম্মনা ও পদকের প্রচলন করেছেন। কোন লক্ষ্য থেকে?
মাওলানা ওবায়দুল্লাহ : কয়েক বছর আগে আমরা সিদ্ধান্ত নেই, আমরা আমাদের সিনিয়র লেখক এবং লেখালেখিতে যাদের অবদান বেশি তাদেরকে সম্মানিত করবো। তাদের কাজ ও অবদানের স্বীকৃতি দেয়ার জন্য। আমরা প্রথম লেখক সম্মাননা প্রদান করি ৩১ ডিসেম্বর ২০১৫। এবার আমাদের তৃতীয় লেখক সম্মাননা হলো। এবার যুক্ত হয়েছে মাওলানা মুহা. সাঈদ রহ. পদক।
আওয়ার ইসলাম : মাওলানা মুহাম্মদ সাঈদ রহ. পদক সংযুক্ত করলেন কেনো?
মাওলানা ওবায়দুল্লাহ : আমার বাবা মাওলানা মুহা. সাঈদ রহ. গত বছর ইন্তেকাল করেন। আমি তার নামে এক লক্ষ টাকা অর্থমূল্যের পদক জারি করেছি। উদ্দেশ্য মরহুম পিতার পরকালীন মুক্তি ও কল্যাণ এবং সমাজে যারা ইতিবাচক অবদান রাখছেন তাদেরকে সম্মানিত করা। ইনশা