সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ছাতকে তাফসির মাহফিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet15ইমদাদ ফয়েজী, সিলেট: সুনামগঞ্জের ছাতকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তাফসির মাহফিলে কতিপয় ফুলতলি উগ্র অনুসারী কর্তৃক হামলা ও দু'জনকে হত্যার প্রতিবাদে করণীয় নির্ধারনে আজ জামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রহ. মাদরাসায় সিলেটের কওমি শীর্ষ আলেমরা জরুরি বৈঠকে মিলিত হন।

এতে মুফতি আবুল কালাম জাকারিয়াকে আহবায়ক ও মাওলানা মুশতাক আহমদ খানকে সদস্যসচিব করে ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বাদ আছর ইত্তেহাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে সিলেট শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপর সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল প্রতিবাদ সমাবেশের কথা রয়েছে। সেখান থেকে নতুন কর্মসুচি আসতে পারে।

এদিকে মাহফিলে হামলার প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ কওমী ও ফুলতলী পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। একই সাথে উভয় উভয়পক্ষকে রক্তপাত ও সংঘাতের পথ পরিহার করে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানিয়েছেন।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী সপ্তাহজুড়ে  সিলেটে উভয়পক্ষকে সভা-সমাবেশ থেকে বিরত রাখার জন্য স্থানীয় প্রশাসনকে উদ্যোগ গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা মো. এহসান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূইয়া, শায়খে বাঘা (র) স্মৃুতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসরুর আহমদ, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি, সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।

এদিকে  নিহত আব্দুল বাছিত বাবুলের জানাযা আজ বিকাল ৫টায়  ছাতক হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষ হতাহতের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অনভিপ্রেত। তিনি সিলেটের সকল ধারার আলিম-উà¦