মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

খালেদার শাস্তি হলে বিএনপি ভেঙ্গে যাবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamrulআওয়ার ইসলাম : দুর্নীতি মামলায় খালেদা জিয়া জেলে গেলে বিএনপি ভেঙে একাধিক ভাগে বিভক্ত হবে এবং প্রত্যেক দল পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তির পথে। তার আইনজীবীরা বারবার সময় চাওয়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়েছে।'

খাদ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার ভাগ্যে কী আছে আমরা তা জানি না। আদালত তার ভাগ্য নির্ধারণ করবেন। তবে এটা নিশ্চিত, খালেদা জিয়ার সাজা হলে বিএনপি দুই থেকে তিন ভাগে বিভক্ত হবে। সব ভাগই পৃথক পৃথকভাবে নির্বাচনে অংশ নেবে।'

এ সময়ে তিনি নিজ দলের সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, 'আমাদের সমস্ত অর্জনকে ম্লান করে দিচ্ছে এক শ্রেণির চাঁদাবাজ, ভূমিদস্যু, চর-নদী ও খাল দখলকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ছায়াতলে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এরাই আমাদের বড় শক্র।'

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ