মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তাচেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে হাইকোর্ট থেকে গ্রীকদেবীর মূর্তি না সরানো ভালো লক্ষণ নয় বলে অভিমত ব্যক্ত করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তিস্থাপন করে যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় কুঠারাঘাত করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্যই এ পায়তারা শুরু হয়েছে। প্ররোচণাকারীদের চিহ্নিত করে এ ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। ভালো পরিণামের জন্যই মূর্তি সরিয়ে ফেলুন। ভাস্কর্যের নামে মূর্তিস্থাপন এ দেশের সংখ্যাগরিষ্ঠদের হৃদয়ে রেখাপাত করবে আর তা কিছুতেই শান্তিপ্রিয় বাংলাদেশের জন্য ভালো হবে না।

আজ ০১ মার্চ বুধবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এক বিবৃতিতে এসব কথা বলেন।

বাংলাদেশর অসাম্প্রদায়িক সহাবস্থানকে ‘গ্রীকদেবীর মূর্তিস্থাপন’ বিনষ্ট করবে বলে দাবি করে বিবৃতিতে আল্লামা মাসঊদ বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কথা চিন্তা না করে একতরফাভাবে একশ্রেণিকে খুশি করার মানসে বা প্রধানবিচারপতির ব্যক্তিগত চিন্তাকে সমগ্র দেশের মানুষদের উপর চাপিয়ে দেওয়া কোনো সুস্থ মানুষের পরিচয় হতে পারে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ