রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

ভাস্কর্য না সরালে হাইকোর্ট ঘেরাওয়ের হুমকি ওলামা লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suprim_cort_vaskarjaহাইকোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করা না হলে ঘেরাওয়ের হুমকি দিয়েছে আওয়ামী ওলামা লীগ। এজন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।

৪ মার্চ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ এ হুঁশিয়ারি দেয়।

মানবন্ধনে বক্তারা বলেন, এই মূর্তি নিয়ে দেশের মুসলমানদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রধান বিচারপতিকে জিজ্ঞেস করলেই মূর্তি বসানোর আসল রহস্য বের হয়ে আসবে।

ভাস্কর্যে অপসারণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টের সামনে থেকে মূর্তি অপসারণ না করা হলে হাইকোর্ট ঘেরাও করবো আমরা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওলামা লীগের সভাপতি মুহাম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

এআর