রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মরক্কোয় ইসলামি ব্যাংকিংয়ের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moroccoআওয়ার ইসলাম : মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকিং পদ্ধতির অনুমোদন দিয়েছে। আর্থিক তারল্যের অভাব এবং বিদেশি বিনিয়োগের অভাবের কারণেই এমন সিদ্ধান্তে আসতে বাধ্য হলো উত্তর আফ্রিকার এ দেশটি।

জনগণের দাবি থাকার পরও অথচ দীর্ঘদিন উগ্রবাদী ইসলামী ধ্যান-ধারণা জেগে উঠার ভয়ে সে দেশে ইসলামী ব্যাংক-ব্যবস্থা নিষিদ্ধ ছিলো।

মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক ব্যবস্থা তদারকি করার জন্য একটি শরীয়াহ বোর্ড নির্ধারণ করেছে। শরীয়াহ আইনের পাঁচটি পদ্ধতিকে এ ব্যাংক ব্যবস্থা পরিচালিত হবে। পদ্ধতিগুলো হচ্ছে মুরাবাহা, মুশারাকা, ইজারা, মুদারাবা এবং সালাম।

ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী ব্যাংক ব্যবস্থা খোলার জন্য মরক্কো সরকার বিনিয়োগকারীদের এর মধ্যেই আহবান করেছে। ধারণা করা হচ্ছে এ বছরের মাঝামাঝি নাগাদ এরকম একটি ব্যাংক ব্যবস্থা চালু করতে পারবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ