মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

খালেদার অনাস্থায় আদালত পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Khaleda Ziaজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।  একই সঙ্গে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তর করে আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ব্যারিস্টার জাকির হোসেন ভূইঁয়া। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে মামলাটি তিন নম্বর থেকে পরিবর্তন করে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর উচ্চ আদালতের এই আদেশ বিচারিক আদালতে পৌঁছার পর ৬০ দিনের মধ্যে মামলাটির বিচার শেষ করতে বলা হয়েছে।

আরএফ