আমিনুল ইসলাম হুসাইনী
'নারী!' ছোট্ট এই একটি শব্দতে মিশে আছে পৃথিবীর যতো সুখ। স্নেহ-মমতা, প্রীতি আর ভালোবাসার অমৃত। কারণ, নারী মানেই কোনো না কোনো পুরুষের মা। যার স্নেহের আঁচলতলে কেটেছে তার অবুঝ শিশুকাল। নারী মানেই কোনো না কোনো পুরুষের ভগ্নি। যার সাথে হেসে খেলে কেটেছে তার দুরন্ত শৈশব অার কৈশোর। নারী মানেই কোনো না পুরুষের জায়া। যার প্রেমময় চোখের চাহনিতে মুছে যায় তার সকল দুঃখ যাতনার গ্লানি। যার একচিলতে হাসিতে ক্লান্ত দেহে সঞ্চারিত হয় নব উদ্যম। নারী মানেই কোনো না কোনো পুরুষেরর কণ্যা। যার অবুঝ অাচরণে সবুজ হয়ে ওঠে তার সুপ্ত স্বপ্নেরা। সর্বোপরি নারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমনই এক অনন্য সৃষ্টি, যার উপস্থিতিকে উপেক্ষা করে মানব সভ্যতার আশা তো দূরের কথা, কল্পনাও করা যায় না। কেন না,
'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।'
কিন্তু তার পরও সুদীর্ঘকাল ধরে নারীরা এই সমাজে নানাভাবে নিপীড়িত ও নিষ্পেষিত হয়ে অাসছে। বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার ও সম্মান থেকে। যা মানবসভ্যতার ইতিহাসে সত্যিই এক কলঙ্কজনক অধ্যায়। সেই কলঙ্ক বিমোচনের ক্ষুদ্র প্রচেষ্টাস্বরূপই যেন প্রতিবছর ৮ই মার্চকে উদযাপন করা হয় 'বিশ্ব নারী দিবস' হিসেবে। কিন্তু তবুও মনের কোনে শঙ্কা থেকেই যায় এই ভেবে যে, এই 'নারীদিবস' কি আসলেই নারীকে তার প্রাপ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে পেরেছে? ঠিক যেরূপ দিয়েছে কল্যাণের ধর্ম ইসলাম।
একটু ভেবে দেখুনতো! অামরা যারা নিজেদেরকে নারীবাদী বলে মনে করি, অামরা কি আসলেই নারীদের কল্যাণের জন্য কিছু করছি? নাকি সমতার কথা বলে নারীকে মাঠে-ঘাটে এনে, বিনোদনের নামে পুরুষের মনোরঞ্জনের খোরাক বানিয়ে নির্যাতনের আরো অতলে ঠেলে দিচ্ছি? এই ভাবনা অমূলক নয়। হিসেব করলে দেখা যায়, 'বিশ্ব নারীদিবস' পালিত হচ্ছে শতবছরেরও আগ থেকে। কিন্তু এখনো কি নারীরা তাদের ন্যায্যতা ফিরে পেয়েছে? পেয়েছে কি তাদের প্রাপ্য সম্মান? নবসভ্যতার এই উন্মেষকালেও কি পত্রিকার পাতায় সেই একই দুঃসংবাদ আমাদের প্রতিদিনই পাঠ করতে হয় না? যে দুঃসংবাদের শিরোনাম হয় 'যৌতুকের অভিশাপে ঝরে গেল গ্রীহ বধূর প্রাণ।' অথবা 'একদল বখাটের দ্বারা পনেরো বছরের কিশোরীকে গণধর্ষন।' হায় সভ্যতা! হায় আধুনিকতা!
নারী অধিকারের নামে এই যে এতো সভা, সেমিনার হচ্ছে। এতো এতো স্লোগান হচ্ছে। এইসব পদক্ষেপ কি নারীকে এই নরকীয় তাণ্ডবলীলা থেকে রক্ষা করতে পেরেছে? যদি না-ই পারে, তবে মূল্য কোথায় এই ফেমিনিজম বা 'নারীà